বুধবার ২৯ জুলাই ২০২৬ - ১৭:৩০
নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা কার্যকরের দাবি

হাওজা / ওয়াশিংটনে রক্তপিপাসু জায়োনিস্ট শাসনের প্রধানমন্ত্রীর উপস্থিতির প্রতিবাদে হোয়াইট হাউসের সামনে ব্যাপক বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে এবং বিক্ষোভকারীরা অপরাধী নেতানিয়াহুর হোটেল পর্যন্ত প্রবেশ করেছে।

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ওয়াশিংটন সফরকে কেন্দ্র করে যুক্তরের রাজধানী আজ বুধবাদ এক তীব্র বিক্ষোভের সাক্ষী হয়েছে। হোয়াইট হাউসের সামনে এবং নেতানিয়াহুর অবস্থানস্থল হোটেলের বাইরে শত শত বিক্ষোভকারী জড়ো হয়ে ইসরায়ের চলমান সামরিক অভিযান ও গাজায় যুদ্ধের তীব্র নিন্দা জানান।

প্রবল বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর কঠোর অবস্থান উপেক্ষা করে বিক্ষোভকারীরা ‘জাস্টিস ফর প্যালেস্টাইন’ ‘স্টোপ দ্য জেনোসাইড’-এর মতো স্লোগানে মুখর করে তোলেন। আয়োজকদের দাবি, এই বিক্ষোভের মূল উদ্দেশ্য ছিল আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) জারি করা গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করার জন্য আমেরিকান প্রশাসনের উপর চাপ সৃষ্টি করা।

বিক্ষোভের এক পর্যায়ে উত্তেজনা চরমে ওঠে যখন কয়েক ডজন বিক্ষোভকারী জর্জটাউনের ব্যয়বহুল ফোর সিজনস হোটেলের (Four Seasons Hotel) লবিতে প্রবেশ করতে সক্ষম হন। জানা গেছে, ওই সময় নেতানিয়াহু হোটেলের ভেতরে রাতের খাবার গ্রহণ করছিলেন। বিক্ষোভকারীরা ‘যুদ্ধ বন্ধ কর’, ‘নিরপরাধ শিশুদের হত্যা বন্ধ কর’ এবং ‘নেতানিয়াহু অপরাধী’- এসব স্লোগান দিতে থাকেন। হোটেলের নিরাপত্তা কর্মীরা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে তাদের বের করে দিলেও, বেশ কিছুক্ষণ ধরে হোটেল চত্বরে স্লোগান ধ্বনিত হতে থাকে।

হোয়াইট হাউসের সামনের অংশে আরেকটি বড় সমাবেশ অনুষ্ঠিত হয়, যেখানে নেতানিয়াহুর আগমনের প্রতিবাদে মানববন্ধন ও প্রতীকী ‘লাল হাত’ প্রদর্শন করা হয়। বক্তারা নেতানিয়াহুকে ‘যুদ্ধাপরাধী’ আখ্যায়িত করে প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের প্রতি আহ্বান জানান, যাতে তারা ইসরায়েলকে অন্ধভাবে সমর্থন না করে এবং আইসিসির পরোয়ানা কার্যকর করতে ভূমিকা রাখে।

এদিন বিক্ষোভের সময় বিক্ষোভকারী ও আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে তীব্র বাক্য বিনিময় ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে সতর্কবার্তা জারি করলেও বিক্ষোভের গতি কমেনি। সূত্র জানিয়েছে, এই বিক্ষোভ সমগ্র মার্কিন যুক্তরাষ্ট্রজুড়ে ইসরায়েল-প্যালেস্টাইন সংঘাত নিয়ে জনমতের গভীর বিভাজন ও ক্রমবর্ধমান অসন্তোষেরই প্রতিফলন।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha